তবুও প্রতীক্ষায়

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৩

তবুও প্রতীক্ষায়

Manual5 Ad Code

বশির আহমদ :
মিথ্যা স্বপন লালন করে আজও আছি চেয়ে
কান্নার আকাশ ভারি হয়ে অশ্রু পড়ে বেয়ে।
চোখের তারায় ঝাপসা দেখি ধূ-ধূ বালুচর
দিবানিশি ভাঙ্গে আমার স্বপ্ন বাঁধার ঘর।

Manual2 Ad Code

তবুও থাকি হিজল বনে তোমার অপেক্ষায়
মেঠো পথে চলতে যদি একটু খুশবু বায়।
ইহাই তবে অশেষ প্রাপ্তি নিখুঁত পাওয়ার তরে
ভালোবাসা এই বুঝিব হৃদয় নেবো ভরে।

ভবের ভেলায় চড়ে তুমি করছো অবহেলা
ভেবে নেবো ইহাই প্রেম খুনসুটিরই খেলা।
শতো কষ্টের পরও যদি আসো বারেক ফিরে
ক্ষমার কপাট খোলা থাকবে আমার ভাঙ্গা নীড়ে।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code