তবে কি দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন মাহি?

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১

তবে কি দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন মাহি?

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমা থেকে শুরু করে নিজের ব্যক্তি জীবন; সবকিছু নিয়েই বর্তমানে বেশ আলোচনায় রয়েছেন। সম্প্রতি প্রকাশ হয়েছে তার ডিভোর্সের খবর। প্রাক্তন স্বামী অপুর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে।

Manual7 Ad Code

 

এদিকে, চিত্রনায়িকা মাহিয়া মাহি আবারো বিয়ে করছেন বলে মিডিয়ায় জোর চর্চা চলছে বেশ কিছুদিন ধরে। এবার সেই চর্চা যেন নতুন মাত্রা পেল। বিভিন্ন সূত্রে জানা গেছে, গাজীপুরের এক রাজনীতিক ও ব্যবসায়ীকে বিয়ে করেছেন এই অভিনেত্রী। ওই নেতার সঙ্গে মাহির গায়ে হলুদের পোশাকে একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলেছে।

 

অল্প কিছুদিন আগে স্বামী অপুর সঙ্গে বিচ্ছেদের পর গাজীপুরের ওই ব্যবসায়ীর সঙ্গে মাহির বিয়ের গুঞ্জন ওঠে। সে সময় মাহি সংবাদমাধ্যমকে বলেন, না, বিয়ে হয়নি, আমরা বন্ধু। শুধু বন্ধু নই, আমরা অনেক অনেক ভালো বন্ধু।

Manual6 Ad Code

 

সেই গুঞ্জন এখন আরো ডালপালা গজিয়ে সামনে আসছে। এরই মধ্যে মাহিয়া মাহি আলোচনার জন্ম দেন ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে, যে স্ট্যাটাসে মাহি লিখেছেন, ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন তিনি।

Manual8 Ad Code

 

কি সেই সারপ্রাইজ এখন তা নিয়ে চলছে আলোচনা। অনকে বলছেন, বিয়ের ঘোষণা দিবেন এ নায়িকা। তবে এ বিষয়ে মাহির খোলাসা করেননি কিছু্ই। এরইমধ্যে গাজীপুরের ওই ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ের কথা শোনা যাচ্ছে।

 

মাহিয়া মাহি অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মরীচিকা’ নামে তার একটি ওয়েব সিরিজ। নতুন করে শুটিং করছেন শাহীন সুমনের ‘মাফিয়া’ ওয়েব সিরিজে।

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code