সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮
প্রায় দুই বছর পর আবার গ্র্যান্ড স্লামে মুখোমুখি উইলিয়ামস বোনের। ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে দেখা হচ্ছে সেরেনা ও ভেনাসের। গত ২০ বছরের মধ্যে কোনো গ্র্যান্ড স্লামে এত তাড়াতাড়ি কখনও একে অপরকে লড়তে হয়নি তাদের।
সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস শুক্রবার টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে পরস্পরের বিপক্ষে কোর্টে নামবেন দুই বোন। তবে নিজ দেশের এই গ্র্যান্ড স্লামে দুইজনের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৫ সালে।
আগামীকাল ফ্ল্যাশিং মিডোসে মুখোমুখি হবেন তারা। ট্যুর পর্যায়ে এটি তাদের ৩০তম লড়াই। দুই বোনের দ্বৈরথে ছোট বোন সেরেনাই এগিয়ে। সব মিলিয়ে ১৭-১২ তে এগিয়ে তিনি, আর গ্র্যান্ড স্লামে ১০-৫ এ।
Design and developed by ওয়েব হোম বিডি