তেলবাহী ট্রাক বিস্ফোরণ : আহত ১৫

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৬

তেলবাহী ট্রাক বিস্ফোরণ : আহত ১৫

Manual7 Ad Code

oil_track

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: চাঁদপুরে তেলবাহী একটি ট্রাক বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ. আব্দুস সবুর মণ্ডল গণমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের ফলে আশপাশের কয়েকটি বাড়িতেও এরপর আগুন ছড়িয়ে পড়ে। তিনি জানিয়েছেন রাত সাড়ে বারোটার দিকে চাঁদপুর জেলা শহরের একটু বাইরে বঙ্গবন্ধু সড়কে একটি তেলের দোকানে ঐ তেলবাহী ট্রাকটি থেকে তেল লোড করা হচ্ছিল।

Manual4 Ad Code

সেসময় লরিটিতে কোন ভাবে আগুন লেগে যায়। এরপর সেটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দোকানের মালিক এবং ছেলেসহ কয়েকজন তাৎক্ষনিকভাবে অগ্নিদগ্ধ হন। আশপাশের কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে আরো কয়েকজন অগ্নিদগ্ধ হন।

Manual1 Ad Code

কি কারণে তেলবাহী ট্রাক বিস্ফোরণ ঘটেছে প্রাথমিকভাবে সেটি জানা যায়নি। তবে ঘটনাস্থলে কর্মরত দমকল বাহিনীর কর্মকর্তা ফারুক আহমেদ জানিয়েছেন এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code