সিলেট ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জুন ২০, ২০১৬
সুরমা মেইল নিউজ : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে থানা হেফাজতে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর নাম নুরুচ্ছফা বেগম (২৩)। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় ইয়াবা ট্যাবলেট খেয়ে তাঁর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
আজ সোমবার নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গতকাল রাতে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় নুরুচ্ছফাকে তল্লাশির চেষ্টা করা হলে তিনি বেশ কয়েকটি ইয়াবা ট্যাবলেট একসঙ্গে খেয়ে ফেলেন। দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে তাঁকে আর হাসপাতালে নেওয়া হয়নি।
ওসি জানান, নাইক্ষ্যংছড়ি থানায় ইয়াবা পাচারের মামলার আসামি ছিলেন ওই নারী। গতকাল রাতেই অভিযান চালিয়ে উপজেলা সদর থেকে নুরুচ্ছফা বেগমকে গ্রেপ্তার করেছিল পুলিশ। নুরুচ্ছফার বাড়ি নাইক্ষ্যংছড়ির মহাজন ঘোনাপাড়া বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি