দীর্ঘ দিন তোমাকে দেখিনা

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, জুন ১১, ২০১৬

দীর্ঘ দিন তোমাকে দেখিনা

Manual2 Ad Code

ছবি-অলিভ

যোহান রানা’র…………দীর্ঘ দিন তোমাকে দেখিনা।

এখন হঠাৎ সামনে এলে আমি যদি চিনতে না পারি?

যদি বলে বসি, ‘বর্ষা না? নাকি ওর বোন?’ যদি বলে বসি,

‘আমি তোমার নাম শুনেছি; চোখে দেখিনি আগে কখনো আগে কখনো আগে কখনোই।’

Manual8 Ad Code

বিশ্ববিদ্যালয়ে লম্বা চওড়া গ্রীষ্ম ছুটির কি দরকার

যখন মৌসুমি ফলগুলো ফরমালিনের উপনিবেশ?

কী দরকার ছুটির যখন কর্মহীন

Manual1 Ad Code

দিনগুলোতে প্রেম কর্কশ যতি প্রাপ্ত হয়?

এই দীর্ঘ ছুটি তোমার আমার দূরত্ব বাড়ানো ছাড়া

আর কোন কাজে আসে না, কাজে আসে না!

এখন দেখা হলে যদি বলে বসি, ‘আপনাকে চেনা চেনা লাগে! আগে কী কোথাও দেখেছি?’

Manual1 Ad Code

কিংবা পরিচিত হাসি যদি আবার দেখাও,

তোমাকে থামিয়ে বলি,

Manual4 Ad Code

‘মাফ করবেন! আমার যা ছিল প্রেম,

ফুরিয়েছে সুদীর্ঘ গ্রীষ্ম ছুটির আগে।’

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code