দুই পুত্রবধূকে নিয়ে দেশের পথে খালেদা জিয়া

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, মে ৫, ২০২৫

দুই পুত্রবধূকে নিয়ে দেশের পথে খালেদা জিয়া

Manual1 Ad Code

সুরমামেইল ডেস্ক :
লন্ডনে চার মাস চিকিৎসা নেওয়ার পর বড় ছেলে তারেক রহমান আর পরিবারের সদস্যদের আবেগঘন বিদায়ের মধ্যে দেশের পথে রওনা হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

সোমবার (০৫ মে) স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরছেন খালেদা জিয়ার সঙ্গে।

 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে তার মাকে বিমানবন্দরে নিয়ে যান। তারেকের মেয়ে জায়মা রহমানও গাড়িতে ছিলেন।

খালেদা জিয়ার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। ছবি: সংগৃহীত


বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে দলটির প্রবাসী নেতাকর্মীরাও হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন। বিদায় বেলায় টার্মিনালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। হুইল চেয়ারে বসা খালেদা জিয়াকে জড়িয়ে ধরেন ছেলে তারেক রহমান ও নাতনি জায়মা রহমান।

 

২০০৮ সালে জরুরি অবস্থার সময়ে দেশ ছাড়ার পর থেকে লন্ডনেই আছেন তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমান। ১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা, তবে তারেক কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়।

তাকে দেখিয়ে বিমানবন্দরে উপস্থিত বিএনপিকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, “ভাইয়াকে দেখে রেখো।”

 

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে গত ৭ জানুয়ারি লন্ডনে যান।

 

সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন। টানা ১৭ দিন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন।

 

তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন থেকে যাচ্ছে দোহায়। সেখানে যাত্রাবিরতি করে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাদের।

 

সাবেক এই প্রধানমন্ত্রীর দেশে ফেরার দিন রাজধানীর বিমানবন্দর সড়কে যানচলাচল নিয়ন্ত্রণ করবে আইনশৃঙ্খলা বাহিনী।

Manual3 Ad Code

 

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর পথনকশা ঠিক করে দলীয় নেতাকর্মীদের অবস্থানের নির্দেশ দিয়েছে বিএনপি।

 

(সুরমামেইল/এফএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code