দেখতে অপূর্বর মতো, কে এই শিপন! (ভিডিও)

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২১

দেখতে অপূর্বর মতো, কে এই শিপন! (ভিডিও)

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় নায়ক জিয়াউল হক অপূর্ব। যার রয়েছে কোটি কোটি ভক্ত। যিনি তার দক্ষ অভিনয়ের মাধ্যমে খুব কম সময়ে জায়গা করে নিয়েছেন মানুষের হৃদয়। দেশের বাইরেও তার ভক্তের সংখ্যা কম নয়।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

এদিকে হুবহু অপূর্বর মতো দেখতে এক ব্যক্তির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। শিপন আহমেদ বেপারী নামের ওই ব্যক্তির বাড়ি মাদারীপুর জেলায়। তিনি পেশায় কাঁচামাল বিক্রেতা। প্রতিদিনই তাকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন দূর-দূরান্তের মানুষ।

 

অপূর্বর চেহারা, চুলের স্টাইল, হাসি ও দৈহিক গড়নের সঙ্গে অনেকটাই মিলে যায় শিপনের। তাকে নিয়ে এমন আগ্রহে স্থানীয়রাও উচ্ছ্বসিত। প্রতিদিনই অনেকে তার সঙ্গে ছবি তুলতে ভিড় করেন। স্থানীয়রা জানান, আমাদের শিপন ভাই, দেখতে নায়ক অপূর্বর মতো। ফেসবুকে তার ছবি পোস্ট করার পর থেকে অনেকেই আসেন এখানে। অনেকেই এসে তার সঙ্গে কথা বলে যান। কেউ কেউ বলেন, দুজনের মধ্যে দারুণ মিল, হয়ত ঊনিশ-বিশ। মানুষ হিসেবেও বেশ ভালো শিপন, নম্র-ভদ্র। বিষয়টি নিয়ে বিরক্ত দেখাননি কখনো। এলাকার সবার সঙ্গেই সুসম্পর্ক তার। সবার প্রিয় তিনি।

Manual6 Ad Code

 

শিপন আহমেদ বেপারী জানান, ‘আমি গত ১৫ বছর ধরেই কাঁচামালের ব্যবসায় জড়িত। কিছুদিন ধরে অনেকেই আসে আমার সঙ্গে দেখা করতে। তারা কথা বলে। ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়। ভালোই লাগে। এ নিয়ে আমি বিরক্ত নই। অনেকেই আমার প্রশংসা করে। প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন!’

 

Manual1 Ad Code

ভিডিও ডেইলি আজকের কুমিল্লার সৌজন্যে-

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code