‘দেখে যাও সুদূরিকা’ কবিতার সুঘ্রাণ

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮

‘দেখে যাও সুদূরিকা’ কবিতার সুঘ্রাণ

Manual2 Ad Code

সাহিত্য হচ্ছে মনের খোরাক। গতিশীল জীবনে মানুষ অনুকূল প্রতিকূল নানারকম পরিস্থিতির সম্মুখীন হয়। কিছু সময় মানুষ আনন্দে কাটায়, কিছু সময় হয়তো অসহনীয় কষ্টে। কারো জীবন লাগামহীন; কারো বা শৃঙ্খলের মধ্যে আবদ্ধ। জীবনের এসব ঘাত-প্রতিঘাত নিয়ে কবিরা রচনা করেন কবিতা।

কবি আবু বকর সিতু একজন কবিতার সুনিপুণ কারিগর। তাঁর চিন্তার জগৎ শব্দের খেলায় ভরপুর। জীবনের সাজানো স্বপ্নের কথা স্থান পায় তাঁর কবিতায়। বাস্তবে, তিনি একজন স্বপ্নচারি। তাঁর দৃষ্টির দূরবিনে ঘুরপাক খায় জীবনের কথা।

অমর ২১শে বইমেলা ২০১৮ তে সিলেটের পায়রা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে তাঁর কবিতাগ্রন্থ ‘দেখে যাও সুদূরিকা’। প্রকাশক:- সিদ্দিক আহমদ। বর্তমানে তিনি পানসি গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তাঁর রচিত এ গ্রন্থটিতে মোট ৫৬ টি কবিতা স্থান পেয়েছে। কবিতাগুলোতে ফুটে উঠেছে প্রেম, দ্রোহ, ভালোবাসার কথা। এ নিবন্ধে তাঁর কিছু কবিতা নিয়ে আলোচনা করা হলো।

‘দেখে যাও সুদূরিকা’ গ্রন্থটির নাম কবিতা। কবিতাটিতে ফুটে উঠেছে ভালোবাসার মানুষটির প্রতি ব্যাকুলতা; কবি আহ্বান জানিয়েছেন প্রিয় মানুষটিকে প্রকৃতির কিছু নৈসর্গিক দৃশ্য একসাথে উপভোগ করার জন্য।

Manual2 Ad Code

‘দেখে যাও সুদূরিকা

এখানে শরৎ এসেছে ঋতু রানি হয়ে

নীলাম্বরে ভেসে বেড়ায় মেঘবালিকা।

—–শুধু একবার এসে দেখে যাও

হে প্রিয়তমা’

                        ‘দেখে যাও সুদূরিকা’

মানুষ যখন তাঁর প্রিয়জন হারিয়ে ফেলে তখন সে উদাস হয়ে যায়। উন্মাদ হযে যায় প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার জন্য। প্রিয়জনের প্রতি ব্যাকুলতা মানুষকে নির্জীব করে তোলে। কবি তাঁর সুনিপুণ বোধ দিয়ে জীবনের এ দিকটি উপলব্ধি করতে পেরেছেন।

‘আমি প্রশ্ন করি, ঢেউ তোলা সাগরের কাছে

কেন শুভ্র সফেন ফেনায় বুক ভাসাও কেঁদে?

—–সাগর আমায় বলে আমার প্রিয়ার বিরহে নীলিমায় ভাসি

অশ্রুনীলে, উড়াল ঢেউয়ে আছড়ে পড়ি নীলজলসীমান্তের ধূসর সৈকতে।’

                                                                        ‘ধূসর সৈকতে’

জন্মভূমির প্রতি প্রতিটি মানুষের রয়েছে নাড়ির টান। নাড়ির সাথে মানুষের বিচ্ছেদ কখনো ঘটেনা। মানুষ যত দূরেই অবস্থন করুক না কেন সে ফিরে আসতে চায় তাঁর আপন জন্মভূমিতে। শেকড়ের প্রতি টান প্রতিটি মানুষের থাকে। কবিও তাড়িত হয়েছেন তাঁর জন্মভূমির প্রতি।তিনিও তাঁর প্রিয় বিরিয়ানা নদীর তীরে ফিরে আসতে চান।

‘হাজার নির্বাসনের পরেও আমি

ফিরে আসতে চাই মায়াবতী

Manual2 Ad Code

বিরিয়ানার তীরে।

আমার শেকড়ের কাছে

বুকের উষ্ণ পরশে নাড়িছেঁড়া

আঁতুড়ঘরে।’

                        ‘মাটির টানে’

পৃথিবীর সন্তানরা যখন পৃথিবীকে নরকে পরিণত করে তখন পৃথিবীর আত্মা কেঁপে উঠে। কবি চরমভাবে আহত হন যখন তিনি তাঁর চারপাশে নানারকম অপকর্ম অবলোকন করেন। তিনি পৃথিবীর কাছে করজোড়ে ক্ষমা চান। তিনি পৃথিবীকে দেখতে চান স্বর্গরূপে।

‘ক্ষমা করো হে পৃথিবী

আজও তোমার বুকে আদমসন্তানগুলো

মানুষ হয়ে উঠতে পারেনি।

আজ চারদিকে কেবল মৃত্যুর বিভীষিকা

Manual1 Ad Code

—আজ পৃথিবীর আকাশ বাতাস ভারাক্রান্ত।’

                                    ‘ক্ষমা করো হে পৃথিবী’

কবির ধারালো কলমের শৈল্পিক আঁচড় কবিতাকে করেছে শাণিত। এ বইয়ের প্রতিটি কবিতার শব্দচয়ন বেশ ভালো। আমি আশা করি কবি তাঁর ধারালো কলমি শক্তি দিয়ে রচনা করবেন আরো অনেক কবিতা। বাংলা সাহিত্যের বিকাশে তাঁর লেখনীগুলো বিশেষ ভূমিকা পালন করবে। আমি বইটির পাঠকপ্রিয়তা কামনা করছি।

লেখক: নাসিম আহমদ লস্কর, শিক্ষার্থী; বিবিএ প্রোগ্রাম, ব্যবসায় প্রশাসন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ‍ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code