নকলের কারণে এখনো যুবক ‘আসল সালমান’, সত্য প্রকাশ্যে

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, মে ২০, ২০২১

নকলের কারণে এখনো যুবক ‘আসল সালমান’, সত্য প্রকাশ্যে

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক : বলিউড তোলপাড়, ‘নকল’ সালমান খানের সৌজন্যেই নাকি ৫১-তেও তরতাজা যুবক ‘আসল’ সালমান খান! ‘রাধে’র প্রচারে খোদ সালমানও বলেছিলেন, নায়িকা দিশা পাটানির পাশে আমায় একটুও বুড়ো দেখাবে না! কী করে সম্ভব হল সেটা?

Manual1 Ad Code

 

সম্প্রতি সেই রহস্য সামনে এনেছে সদ্য মুক্তি পাওয়া ছবির নেপথ্য কাহিনি। নেটমাধ্যমে পোস্ট করা ঝলক বলছে, পুরোটাই নাকি সম্ভব হয়েছে ‘নকল’ সালমান খান ওরফে পারভেজ কাজির সৌজন্যে! যিনি দীর্ঘদিন ধরে ‘বডি ডাবল’ হিসেবে কাজ করছেন ভাইজানের সঙ্গে। সরাসরি না বললেও ঘুরিয়ে সালমান স্বীকার করেছেন সে কথা, পারভেজের জন্যই আমি এখনো নিজের জায়গায় আছি।

 

খবর, শুধু ‘রাধে’ নয় পারভেজ আরো অনেক ছবিতেই ‘আসল’ সালমান খান হয়ে দেখা দিয়েছেন। তালিকায় রয়েছে ‘প্রেম রতম ধন পায়ো’, ‘ভারত’, ‘দাবাং ৩’, ‘রেস ৩’-এর মতো ছবি।

Manual8 Ad Code

 

সাজসজ্জার পর পারভেজ আর সালমানকে দেখে নাকি বোঝার উপায় থাকে না, কে ‘আসল’ আর কে ‘নকল’! দুই জনের রসায়ন যে ভাল মতোই সফল, প্রমাণ সেই সিনেমাগুলোতেই। একই পথে হাঁটছে নতুন ছবিও। ওটিটি-তে মুক্তির মাত্র কয়েক দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পা রেখেছে প্রভুদেবার ‘রাধে’।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

পারভেজের সামাজিক পাতায় উঁকি দিলেই দেখা যাবে তার আর ভাইজানের ছবি। সালমানকে আক্ষরিক অর্থেই চোখে হারান তিনি। সব পোস্টেই ভাইজানের প্রশংসায় পঞ্চমুখ।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code