সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : নরসিংদীর জংলী শিবপুরে ট্রলারডুবিতে ৫ শিশুসহ ৯ জনের মৃত্যুর ঘটনায় রায়পুরা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। শনিবার রাতে রায়পুরা উত্তর বাখননগর সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদী হয়ে এ মামলা করেন।
এর আগে শনিবার বেলা ১১টার দিকে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর বাজার ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গণি শাহের মাজারে যাচ্ছিল। নৌকাটির ইঞ্জিন চালু করার সঙ্গে সঙ্গে নদীর ঘাটের কিনারায় একটি গাছের ডালের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় নৌকার লোকজন নড়াচড়া শুরু করলে নৌকাটি ঘাটের কিনারায় উল্টে ডুবে যায়।
এ সময় বেশ কিছু লোক সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও তাৎক্ষণিক ৪ শিশুসহ ৫ জন মারা যায়। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে একে একে আরো ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।
রায়পুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজারুল ইসলাম জানান, হতাহতের ঘটনায় সাবেক চেয়ারম্যান বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেন।
Design and developed by ওয়েব হোম বিডি