সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে নাশকতার একটি মামলায় চার্জ গঠন করেছে সিএমএম আদালত। মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ শুনানি শেষে চার্জগঠনের আদেশ দেন।
শুনানিকালে মির্জা ফখরুলসহ অধ্যশতাধিক আসামি আদালতে উপস্থিত ছিলেন। অনুপস্থিত আসামিদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে আগামী ৪ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান খান কাজল। তাকে সহযোগিতা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর আনিছুর রহমান।
আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বোরহান উদ্দিন, জয়নুল আবেদীন মেজবাহসহ প্রমুখ।
মামলায় বলা হয়, ২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে ফকিরাপুল হতে পল্টনের ভিআইপি রোডস্থ এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় নেতাকর্মীরা।
ওই ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক আবু তাহের ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন।
পল্টন থানার এসআই আবু জাফর ২০১৪ সালের ২৮ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
Design and developed by ওয়েব হোম বিডি