নাশকতার ৫ মামলায় রিজভী কারাগারে

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৬

নাশকতার ৫ মামলায় রিজভী কারাগারে

Manual4 Ad Code
1471499157
সুরমা মেইল ডেস্ক :: নাশকতার পাঁচ মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে ওই পাঁচ মামলায় জামিনের আবেদন জানান রিজভী। আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
আদালত সূত্রে জানা যায়- ২০১৫ সালের ফেব্রুয়ারিতে হরতাল-অবরোধের সময় গাড়ি ভাঙচুর, বিস্ফোরক, পুলিশের কর্তব্যকাজে বাধাদানের অভিযোগে রাজধানীর পল্লবী, মতিঝিল ও রমনা থানায় মামলাগুলো দায়ের করা হয়।
পরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সেসব মামলায় রিজভীকে পলাতক দেখানো হয়েছে ও গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code