সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১
বিনোদন ডেস্ক : এক সময়ের আলোচিত ও বিতর্কিত চিত্রনায়িকা মুনমুন গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। বুধবার একটি ইউটিউব চ্যানেলে তার বাউলা মাইয়া গানটি প্রকাশিত হয়েছে।
এই গানের কথা লিখেছেন ওমর ফারুক ফারহান। সুর করেছেন জীবন ওয়াসিফ। সঙ্গীত পরিচালনা করেছেন রোহান রাজ। ভিডিও চিত্র পরিচালানায় ইয়ামিন ইলান।
মুনমুন ১৯৯৬ সালে ‘মৌমাছ ‘ ছবির মাধ্যমে যুক্ত হয়েছিলেন চলচ্চিত্রে। শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে ছোট বেলায় মুনমুন গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু তার সেই সুযোগ হয়ে উঠছিল না। অবশেষে ‘বাউলা মাইয়া’ গানের মাধ্যমে তার সেই স্বপ্নপূরণ হলো।
এ গানটির প্রসঙ্গে মুনমুন বলেন, ‘এতোদিন অন্য শিল্পীর গাওয়া গানে আমি ঠোঁট মিলিয়ে অভিনয় করেছি। এবার নিজের গাওয়া গানে নিজেই ঠোঁট মেলানোতে অন্যরকম অনুভূতি হয়েছে। প্রথমবারের মতো গান গেয়েছি। শ্রোতা দর্শকদের যদি ভালো লাগে আরও গাওয়ার আশা রাখছি।’
Design and developed by ওয়েব হোম বিডি