সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৪
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে জন্মদিনে নিজের বৃত্তির টাকায় শতাধিক দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন আহনাফ শাফিন নামের এক শক্ষার্থী। শাফিন ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
ঠাকুরগাঁও এসএসসি ৮৯ ব্যাচ’র আয়োজনে শুক্রবার (১২ জানুয়ারি) জেলা উদীচী কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও পৌর প্যানেল মেয়র সুদাম সরকার, শিল্পপতি বাবলুর রহমান,চেম্বার অফ কমার্সের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহসান হাবিব আলমগীর,অধ্যক্ষ জয়নাল আবেদীন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু,কবি গোলাম সারোয়ার সম্রাট, সাংবাদিক আনিসুর রহমান মিঠু,গোলাম ফারুক, সহকারি অধ্যাপক নাজমুল ইসলাম, শিক্ষক ফারজানা লুসি, জয়ন্তী দেবনাথ, যুব উন্নয়ন কর্মকর্তা রাজিউর রহমান রাজু, এনজিও কর্মকর্তা তাহাজ্জেদ হুসেন নোবেলসহ অন্যান্যরা।
শাফিন জানান, ঠাকুরগাঁও এসে এখানে প্রচন্ড শীতের কারনে অনেক অসহায় শীতার্ত মানুষ চোখে পড়ে। ইতোপূর্বে আমার জন্মদিন বেশ ধুম-ধাম করে পালন করা হতো। কিন্তু এবার এলাকার শীতার্ত মানুষের কথা ভেবে জন্মদিনের আনুষ্ঠানিকতা পরিহার করে মেডিকেলের বৃত্তির অর্থদিয়ে শীতার্তদের হাতে উপহার হিসেবে কম্বল তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সামর্থ্য অনুযায়ী অসহায়-শীতার্তদের পাশে দাঁড়ানোই জন্মদিন উদযাপনের সার্থকতা বলে জানান শাফিন।
(সুরমামেইল/এমআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি