সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: দাবি মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করেছেন নৌ-শ্রমিকরা। শনিবার রাতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনরত শ্রমিকনেতারা। ফলে রোববার থেকে সারা দেশে নৌযান চলাচল স্বাভাবিক হবে।
শনিবার শ্রম ভবনে নৌযান মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে ১৫ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। রাত সাড়ে ১০টায় বৈঠক শেষে নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুল আলম ধর্মঘট প্রত্যাহারের কথা জানান। বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।
গত ২৪ আগস্ট রাত থেকে নৌপথে চুরি-ডাকাতি বন্ধ ও বেতন-ভাতা বৃদ্ধি সহ ১৫ দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এর আগে গত ২০ এপ্রিল একই দাবিতে কর্মবিরতি পালন করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি