পদ্মায় নৌকাডুবি, ভারতীয় নাগরিকসহ নিহত ৭

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৬

পদ্মায় নৌকাডুবি, ভারতীয় নাগরিকসহ নিহত ৭

Manual8 Ad Code

148822_1

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজশাহীর চারঘাট উপজেলা সীমান্তে পদ্মা নদীতে গরুবোঝাই নৌকাডুবিতে দুই বাংলাদেশি ও পাঁচ ভারতীয় নাগরিকসহ ৭ জনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Manual6 Ad Code

মঙ্গলবার ভোরে নদীতে পচণ্ড স্রোত ও প্রবল ঢেউয়ের কারণে এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহতরা গরু ব্যবসায়ী জানিয়ে চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ভোরে সীমান্তের ওপার থেকে নদীপথে নৌকায় গরু নিয়ে বাংলাদেশে আসছিলেন সাত ব্যবসায়ী। পথে প্রচণ্ড ঢেউ ও ঝড়ো বাতাসে তাদের নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিক তীরে থাকা বাসিন্দারা নদীতে উদ্ধার কাজ শুরু করেন। পরে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে খবর দেয়া হয়েছে বলেও জানান ওসি নিবারণ চন্দ্র বর্মণ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code