প্রকাশক ফয়সাল হত্যার ‘প্রধান আসামি’ গ্রেফতার

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৬

প্রকাশক ফয়সাল হত্যার ‘প্রধান আসামি’ গ্রেফতার

Manual2 Ad Code

সংগৃহীত

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার অভিযুক্ত ‘জঙ্গি’ সিফাতকে (ওরফে শামীম ওরফে মঈনুল ইসলামকে) টঙ্গী থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার রাতে টঙ্গী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

Manual3 Ad Code

ঢাকা মহানগর (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ জানান, টঙ্গী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে সিফাতকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, বুধবার সকাল সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Manual4 Ad Code

ব্লগার, প্রগতিশীল লেখক, প্রকাশক হত্যায় জড়িত যে ছয়জনকে চিহ্নিত করে পুলিশ ধরিয়ে দেয়ার জন্য পুরষ্কার ঘোষণা করেছিল তাদের মধ্যে সিফাতও একজন। তার নামে পুরস্কারের অংক ছিল ২ লাখ টাকা।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code