প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি পোস্ট, যুবক রিমান্ডে

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬

প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি পোস্ট, যুবক রিমান্ডে

Manual5 Ad Code

সংগৃহীত

সুরমা মেইল ডেস্ক : ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মানহানিকর, ব্যঙ্গাত্মক ও আপত্তিকর ছবি পোস্ট এবং জঙ্গিবাদের পক্ষে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গ্রেফতারকৃত মো. শফিউল্লাহ মুন্সির (১৯) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Manual5 Ad Code

বুধবার দুপুরে খাগড়াছড়ি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual1 Ad Code

রামগড় সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ জানান, শফিউল্লাহর সঙ্গে কোন জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কিনা-তা জানার জন্য তাকে রিমান্ডে আনা হচ্ছে।

Manual8 Ad Code

শফিউল্লাহ তার নিজ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, অর্থমন্ত্রী, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী, পুলিশের আইজিপিসহ দেশের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির একটি ব্যঙ্গাত্মক ও আপত্তিকর ছবি পোস্ট করেন।

এছাড়া রামগড় সার্কেলের ফেসবুক আইডিতে খাগড়াছড়ি জেলা পুলিশ প্রশাসনের পোস্ট করা জঙ্গি বিরোধী সভার একটি নিউজে শফিউল্লাহ আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি পুলিশের নজরে আসার পর ঢাকার সিআইডির সাইবার ক্রাইম বিভাগের বিশেষজ্ঞদের সহায়তায় শফিউল্লাহ’র অবস্থান নিশ্চিত করে সোমবার (১ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া শফিউল্লাহ’র বাবা হাবিবুর রহমান খাগড়াছড়ি জেলার রামগড় পোস্ট অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জের ধানুয়া গ্রামের বাসিন্দা। শফিউল্লাহ লক্ষ্মীপুর জেলার রায়পুর সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

Manual3 Ad Code

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: মাঈন উদ্দিন খাঁন জানান, শফি উল্লাহ’র মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code