সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: পাবলিক পরীক্ষার ‘প্রশ্নপত্র ফাঁস ও ফল পাল্টে দেওয়ার নামে’ প্রতারণায় জড়িত থাকার অভিযোগে ঢাকার শাহবাগ এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন রোববার এক সংবাদ সম্মেলনে জানান, শনিবার দুপুরে শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের সদস্যরা ওই পাঁচজনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞসাবাদে তারা বলেছে, দীর্ঘদিন ধরে তারা সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম ও অনলাইনে ভুয়া পেইজ খুলে এসএসসি, এইচএসচিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থীদের ফলাফল পরিবর্তন করে দেওবার মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল।
এই প্রতারণার কাজে তারা ‘ম্যাজিক কল’ ও ‘ম্যাজিক এসএমএস’ নামে নিজেদের উদ্ভাবিত দুটি সফটওয়্যার ব্যবহার করে আসছিল বলেও জানান তিনি।
শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে আবদুল বাতেন বলেন, যারা প্রশ্নপত্র দেওয়ার বা রেজাল্ট পাল্টে দেওয়ার কথা বলে, তারা মিথ্যা আশ্বাস দেয়। কোনোভাবেই কারও রেজাল্ট এভাবে পাল্টানো সম্ভব না। এ ধরনের প্রতরণা থেকে সতর্ক থাকতে হবে।
গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার শেখ নাজমুল আলম, মাশরুকুর রহমান খালেদ, সাজ্জাদুর রহমান, খন্দকার নুরুন্নবী ও গণমাধ্যম শাখার উপ কমিশনার মো. মাসুদুর রহমান ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি