ফাহমি-মিথিলার অন্তরঙ্গ ছবি ফাঁস

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯

ফাহমি-মিথিলার অন্তরঙ্গ ছবি ফাঁস

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক : নির্মাতা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের সাবেক স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার অন্তরঙ্গ মুহূর্তের দুটি ছবি ফাঁস হয়েছে।

 

গত সোমবার ‘ইফতেখার আহমেদ ফাহমি’ নামের একটি ফেসবুক পেজ থেকে’ ছবি দুটি পোস্ট করা হয়। অল্প সময়েই তা ভাইরাল হয়ে যায়।

Manual2 Ad Code

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিগুলো অনেকে শেয়ারও করেন। পরে এ ব্যাপারে জানতে মিথিলার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অস্বাভাবিক কোনো ছবি না এটা।’ পরের প্রশ্নে যাওয়ার আগেই তিনি কল কেটে দেন। অন্যদিকে ফাহমিকে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

তবে ইফতেখার আহমেদ ফাহমি নামে ওই ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস দিয়ে বলা হয়, ‘হ্যা মিথিলা আর আমার পরকিয়া হয়েছে। একবার নয় অনেকবার। আর এটা নিয়ে মজা করার কিছুই নেই। আমরা দুজন জাস্টফ্রেন্ড।’

 

একই পেজ থেকে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার নামেও একটি স্ট্যাটাস লেখা হয়। সেখানে বলা হয়, ‘কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার বা পোস্ট করার ইথিক্যালি কোনো রাইট আপনি রাখেন না। বিকৃত মানসিকতার আমূল পরিবর্তন হোক।’

Manual7 Ad Code

 

এর আগে কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে মিথিলার ঘনিষ্ঠতা নিয়ে বহু খবর প্রকাশ হয়েছে। মিথিলাকে সঙ্গে নিয়ে কলকাতা ঘুরে বেড়িয়েছেন সৃজিত। কিছুদিন আগে আবার সৃজিতের জন্মদিনের কেক কাটতে দেখা যায় মিথিলাকে। সবকিছু মিলিয়ে তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়। শিগগির তারা বিয়ে করবেন বলেও শোনা যায়।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

তবে সম্প্রতি ফাঁস হওয়া ছবিই প্রমাণ করে ফাহমির মনেই বসবাস করছেন মিথিলা। এই অভিনেত্রী ও সমাজকর্মীর সঙ্গে অভিনেতা ও গায়ক তাহসানের বিয়ে হয়েছিল ২০০৬ সালে। তাদের একটি মেয়েও আছে। কিন্তু সবাইকে অবাক করে ২০১৭ সালের মাঝামাঝি ডিভোর্সের ঘোষণা দেন শোবিজের জনপ্রিয় দম্পতি তাহসান-মিথিলা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code