সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: ফের পিছিয়ে প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ।
বৃহস্পতিবার আদালতে সকল আসামী হাজির না থাকায় সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্যগ্রহণ করেননি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৮ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছেন বিচারক।
আদালতের পিপি এডভোকেট কিশোর কুমার কর জানান, বুধবার আদালতে কোনো সাক্ষী হাজির হননি। এজন্য সাক্ষ্যগ্রহণ হয়নি। আজ সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করা ছিল। তবে আজ একজন সাক্ষী হাজির থাকলেও মামলার ৯ আসামী আদালতে হাজির হননি। এজন্য সাক্ষ্যগ্রহণ করেননি বিচারক।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় দায়েরকৃত মামলার ১৭১ জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি