ফ্ল্যাটে মিললো অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মে ১৫, ২০২২

ফ্ল্যাটে মিললো অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :
কলকাতার বাংলা সিরিয়ালের অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মে) সকালে গড়ফার আবাসন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পল্লবীর আকস্মিক মৃত্যুর খবরে শোকাহত তার সহকর্মীরা।

 

Manual3 Ad Code

অভিনেত্রী পল্লবী দে ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে লুৎফার চরিত্রে অভিনয় করেছিলেন। এই চরিত্রের জন্য জনপ্রিয়ও হয়ে ওঠেন এই অভিনেত্রী।

Manual7 Ad Code

 

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, অভিনেত্রী পল্লবী দে গড়ফার ওই ফ্ল্যাটে প্রেমিকের সঙ্গে থাকতেন। রোববার সকালেই ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন প্রেমিক। তিনিই পুলিশকে খবর দেন। পুলিশ অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

টালিউডে পল্লবীর যাত্রা খুব বেশি দিন হয়নি। ‘কুঞ্জছায়া’ নামে একটি ধারাবাহিকেও তিনি অভিনয় করেছিলেন।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code