বলিউডে আসছেন আমির খানের ছেলে

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

বলিউডে আসছেন আমির খানের ছেলে

Manual6 Ad Code

 

বিনোদন ডেস্ক ,

 

এবার বলিউড যাত্রা করতে চলেছেন আমির খানের পুত্র জুনাইদ খান।  তবে কার পরিচালনার ছবিতে জুনাইদ বলিউডে পা রাখছেন তা এখনো  জানা  যায়নি।

 

আশা করা হচ্ছে,  বাবা আমিরের মতো জুনাইদও অভিনয় দিয়ে ভক্তদের মনে জয়গা করে নেবেন।

 

Manual3 Ad Code

তবে শোনা যাচ্ছে, যশ রাজ ফিল্মসের ব্যানারে অভিষেক হবে জুনাইদের। গুজরাটি লেখক ও সমাজ সংস্কারক করসনদাস মুলজীর জীবন অবলম্বনে তৈরি হবে ছবিটি।

Manual2 Ad Code

 

বায়োপিকটি পরিচালনা করবেন সিদ্ধার্থ মালহোত্রা, যিনি আগে ‘হিচকি’ ছবিটি পরিচালনা করেছিলেন রানী মুখার্জিকে নিয়ে।

 

Manual6 Ad Code

ছবিতে জুনাইদের বিপরীতে অনন্যা পান্ডে, দিশা পাটানিদের নাম শোনা যাচ্ছে।

Manual2 Ad Code

 

গেল তিন বছর ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত জুনাইদ। তার অভিনয় বেশ সাবলীল এবং হৃদয় ছোঁয়া বলেই খবর পাওয়া গেছে।  তবে বড় পর্দায় কতটা সফল হবেন জুনাইদ তা হয়তো সময় বলবে।

 

সূত্র : ইন্ডিয়া টুডে

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code