বলিউড তারকারাও হাতি হত্যায় নিন্দা জানিয়েছেন

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জুন ৫, ২০২০

বলিউড তারকারাও হাতি হত্যায় নিন্দা জানিয়েছেন

Manual3 Ad Code

সুরমামেইলডেস্ক: ভারতের কেরালায় এক গর্ভবতী হাতিকে বাজি-সমেত একটি আনারস খাইয়ে সেই বাজি বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয় হাতিটিকে। নারকীয় সেই হত্যার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছেন বলিউডের তারকারা। আনুশকা শর্মা ও রণদীপ হুদা টুইট করে এই অমানবিক কাজের জন্য যোগ্য শাস্তির আবেদন করেছেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আনুশকা শর্মা বলেন, ‘পশুদের প্রতি এমন হিংস্র কাজের বিরুদ্ধে আইন কঠোরতম হওয়া উচিত। শ্রদ্ধা কাপুরও বিস্ময় প্রকাশ করেছেন। বলেছেন, ‘এ রকম বর্বর আচরণ কেউ কীভাবে করতে পারে?’ যেটা দেখেই তার কষ্ট হচ্ছে। এছাড়া বরুণ ধাওয়ান, দিয়া মির্জ়া, জন আব্রাহামও হাতিটির ছবি পোস্ট করে রাগ ও দুঃখ প্রকাশ করেছেন।

Manual4 Ad Code

এসব তারকাদের মতে, শুধু কঠিন আইন হলেই হবে না, তার প্রয়োগও যথাযথ হওয়া উচিত। পাশাপাশি হাতি হত্যার ওই ঘটনার প্রতিবাদ করে পোস্ট দিয়েছেন টলিউড তারকারাও। তাদের মধ্যে আছেন রাজ চক্রবর্তী, সৃজিত মুখার্জী, রুক্মিণী মৈত্র। তারা সবাই ঘটনাটির নিন্দা করেছেন।

Manual4 Ad Code

এদিকে ভারতের বন অধিদপ্তর জানিয়েছে, বুধবার কেরালায় আরেকটি হাতিকেও একইভাবে হত্যা করা হয়েছে। সেখানকার বন কর্মীরা জানিয়েছেন, বিস্ফোরক দিয়ে হাতি তাড়ানোর রেওয়াজ কেরালায় অনেকদিনের। কিন্তু সম্প্রতি এভাবে ফলের মধ্যে বাজি ঢুকিয়ে হাতিদের মারা হচ্ছে।

উল্লেখ্য, গর্ভবতী হাতিকে বাজি-সমেত একটি আনারস খাওয়ানোর জন্য পুকুর পাড়ে তা রেখে দেয়া হয়। হাতিটি সেই আনারস খেয়েও নেয়। এরপর হাতির মুখের ভেতরেই ঘটে বিস্ফোরণ। কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু ঘটে। গোটা ঘটনার ছবি তুলে ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়া হয় সোশ্যাল মিডিয়ায়।
বিথী

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code