বস্তাবন্দি লাশ : একই পরিবারের ৩ জন

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬

বস্তাবন্দি লাশ : একই পরিবারের ৩ জন

Manual5 Ad Code

download (7)

সুরমা মেইল ডেস্ক : যমুনা নদীতে ভেসে আসা শিশুসহ ৩নারীর বস্তাবন্দি লাশের পরিচয় মিলেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে পুলিশ সুপার নিহতদের স্বজনদের নিকট লাশগুলো হস্তান্তর করেন।

নিহতরা হলেন-গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার পুষটেঙ্গা গ্রামের হাদিকুল ইসলামের স্ত্রী মেহেরুন্নেসা (৫০), একই পরিবারের বাদল মণ্ডলের স্ত্রী নাসরিন সুলতানা (২৬) এবং জাহাঙ্গীর আলমের শিশু কন্যা জাইমা খাতুন (৪)। এরা সবাই একই পরিবারের সদস্য এবং মেহেরুন্নেসার ভাতিজি ও নাতনী।

Manual8 Ad Code

মঙ্গলবার দুপুরে লাশ গ্রহণ করতে এসে মেহেরুন্নেসার ভাই শফিকুল ইসলাম জানান,গত ৩১ জুলাই সকালে তার বড়বোন ভাতিজি এবং নাতনীকে সঙ্গে নিয়ে স্থানীয় এক চিকিৎসকের নিকট যান। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও তাদের কোনো সন্ধান মেলেনি। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরে ১ আগষ্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশ লাশগুলো উদ্ধার করে এবং দুপুর থেকেই মিডিয়াতে ব্যাপক প্রচারের কারণে আমরা জানতে পারি এবং রাতেই এনায়েতপুর থানায় যোগাযোগ করি। পরে দুপুরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে লাশগুলো ময়নাতদন্ত শেষে আমাদের নিকট হস্তান্তর করে পুলিশ।

Manual2 Ad Code

কী কারণে ওই তিনজন হত্যার শিকার হলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন পারিবারিক কোনো ঝামেলা ছিলো না।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা.ফয়সাল আহমেদ বলেন, তাদের তিনজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনজনের গলায় দড়ি বা এ জাতীয় কিছু কিছুর চিহ্ন পাওয়া গেছে।

এনায়েতপুর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গতকাল সোমবার লাশগুলো উদ্ধারের পর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ এবং এনায়েতপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

উল্লেখ্য, গত সোমবার যমুনা নদীতে বস্তাবন্দি ৩টি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সকাল সাড়ে ১০টার দিকে তা উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code