বাংলাদেশের নাগরিকত্ব চান মীর

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২২

বাংলাদেশের নাগরিকত্ব চান মীর

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :
অনেক আগে থেকেই বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় ওপার বাংলার কমেডি শো মীরাক্কেলের উপস্থাপক মীর আফসার আলী। ভারতের পাশাপাশি এই দেশেও রয়েছে তার ব্যাপক ফলোয়ারর্স। সম্প্রতি ‘ফুডকা’ নামের একটি ফুড ভ্লগিং প্রজেক্টের কাজে বাংলাদেশে এসেছেন এই টিভি তারকা। বাংলাদেশে এসে বেশ কিছুদিন কাটিয়েছেন তিনি। যেখানে বাংলাদেশের মানুষের আতিথিয়তায় মুগ্ধ মীর। এই ভালোবাসা ছেড়ে যেতেও ইচ্ছে করছে না তার। সেজন্য বাংলাদেশের নাগরিকত্ব চেয়েছেন। একটি টিভি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এ অনুরোধ জানান মীরাক্কেল খ্যাত তারকা।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

মীর বলেন, ‘বাংলাদেশের জন্য আমার পক্ষ থেকে একটা অনুরোধ রেখে যাচ্ছি। একেবারে উপর মহল পর্যন্ত অনুরোধটা রাখব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার অনুরোধ, ফুডকা মানে ইন্দ্রজিৎ লাহিড়ী (মীরের সফরসঙ্গী) আর মীর, তার ভাইপো; আমাদের দু’জনকে এখানে স্থায়ী নাগরিকত্ব দিয়ে দিন। আমরা এখানে থেকেই যাই। কারণ এতো আদর, এতো আপ্যায়ন, এতো খাতির পাওয়ার পর সত্যিই বাড়িকে আর মিস করি না। এই একটা দেশে এসে মায়ের হাতের রান্না ভুলে যাই।’

Manual7 Ad Code

 

এর আগে ঢাকার খাবার খেয়ে মুগ্ধতার কথাও জানিয়েছেন মীর। তার ভাষ্য, ‘পৃথিবীর বেশ কিছু দেশে ঘুরেছি। ঢাকা শহরের মতো, বাংলাদেশের মত এতো আতিথেয়তা অন্য কোথাও পাইনি। সত্যিকার অর্থেই বলছি, বাংলাদেশের আতিথেয়তা জান্নাতের সমান। আমি জান্নাত দেখিনি, যাব কিনা জানি না। বেহেশতে যাব নাকি দোযখে যাব, সেটাও জানি না। কিন্তু খাওয়াদাওয়ার বিষয়ে যদি কোনো স্বর্গ থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই বাংলাদেশ।’

 

উল্লেখ্য, অনেকদিন ধরেই ‘ফুডকা’ প্রজেক্টটি নিয়ে কাজ করছেন মীর ও ইন্দ্রজিৎ লাহিড়ী। ভারতের বিভিন্ন স্থানে গিয়ে তারা খাবার খাচ্ছেন এবং সেই খাবারের গল্প ও অভিজ্ঞতার কথা শেয়ার করছেন। এরই ধারাবাহিকতায় এলেন বাংলাদেশে। ইতোমধ্যে ঢাকা সফর সেরে তারা উড়াল দিয়েছেন কক্সবাজার। সেখানেও বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণ করবেন ফুডকা ও তার ভাইপো।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code