বাংলাদেশে ‘অনুপ্রবেশকারী’ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কাজ চলছে : সু চি

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৭

বাংলাদেশে ‘অনুপ্রবেশকারী’ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কাজ চলছে : সু চি

Manual3 Ad Code

রাখাইন রাজ্য থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কাজ চলছে বলে জানিয়েছেন মিয়ানমার সরকারে উপদেষ্টা অং সান সু চি।

বুধবার মিয়ানমারের রাজধানী নেইপিদোতে সফররত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন দেশটির স্টেট কাউন্সিলর ও ক্ষমতাসীন দলের শীর্ষ এই নেতা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ারমারের নেত্রীর সঙ্গে বৈঠকে বসেন। সেখানে প্রায় এক ঘণ্টা আলোচনা চলে।

Manual8 Ad Code

বৈঠকে সু চি জানান, বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কাজ চলছে। পাশাপাশি কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নেও তার সরকার কাজ করছে।

Manual5 Ad Code

এদিকে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসের বিরুদ্ধ জিরো টলারেন্স নীতি ঘোষণার বিষয়টি সু চিকে অবহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদেশ দেশে কোনো সন্ত্রাসী প্রশ্রয় পাবে না। তবে অনুপ্রবেশকারীদের দ্রুত ফিরিয়ে না নিলে এদের অনেকেই সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে যেতে পারে।’

পাশপাশি মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা প্রবেশের বিষয়েও সু চিকে অবহিত করা হয়।

Manual5 Ad Code

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সু চিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে বাংলাদেশ সফর করার আমন্ত্রণ জানান। সু চি জানান, দুই দেশের সুবিধাজনক সময়ে তিনি বাংলাদেশ সফর করবেন।

এর আগে মঙ্গলবার (২৪ অক্টোবর) দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নসহ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ৩০ নভেম্বরের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। বুধবারের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সু চিকে এসব বিষয় অবহিত করলে, তিনিও একমত পোষন করেছেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code