বাগেরহাটে বাবা হত্যায় ছেলে ও ভাই হত্যায় ভাইয়ের ফাঁসি

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৬

বাগেরহাটে বাবা হত্যায় ছেলে ও ভাই হত্যায় ভাইয়ের ফাঁসি

Manual5 Ad Code

download

সুরমা মেইল ডেস্ক :: বাগেরহাটে বাবা হত্যার দায়ে তুহিন কাজী (২৭) নামে এক যুবক এবং ছোট ভাইকে কুপিয়ে হত্যার দায়ে ভবসিদ্ধু বৈরাগী (৩৮) নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলুল হক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মোহম্মদ রেজাউল করিম এ পৃথক আদেশ দেন।

Manual8 Ad Code

ফাঁসির দণ্ডপ্রাপ্ত তুহিন কাজীকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এ সময় তুহিন কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

অন্যদিকে, আদালত ভবসিদ্ধুকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। তবে ভবসিদ্ধুর স্ত্রী আখি বৈরাগীকে বেকসুর খালাস দেন আদালত।

রাষ্ট্রপক্ষের কৌসুলি শেখ মোহম্মদ আলী মামলার নথির বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের জের ধরে ২০১৪ সালের ৫ আগস্ট ভোরে তুহিন কাজী তার বাবা আবু সাঈদ কাজীকে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে হত্যা করেন। পরে নিহতের মেয়ে সুমী আক্তার ভাই তুহিন কাজীকে আসামি করে মোল্লাহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

Manual2 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তুহিন মণ্ডল তদন্ত শেষে ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি তুহিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অপরদিকে, রাষ্ট্রপক্ষের সহকারি কৌসুলি সীতা রাণী দেবনাথ মামলার নথির বরাত দিয়ে জানান, মোরেলগঞ্জ উপজেলার ঢেউয়াতলা গ্রামের মৃত অমূল্য বৈরাগীর বড় ছেলে ভবসিদ্ধু বৈরাগীর সঙ্গে ছোট ছেলে অখিল বৈরাগী (১৮) পৈত্রিক জমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে ২০০৮ সালের ১৭ মার্চ সকালে অখিল মাছের ঘেরে কাজ করার সময় হঠাৎ  বড় ভাই ভবসিদ্ধু ও তার স্ত্রী আখি ধারালো অস্ত্র দিয়ে অখিলকে এলোপাতারি কুপিয়ে হত্যা করেন।

Manual3 Ad Code

পরদিন নিহতের চাচাতো ভাই গুরুদাস বৈরাগী বাদী হয়ে ভবসিন্ধু ও তার স্ত্রীর বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেকেন্দার আলী দুই আসামির বিরুদ্ধে ১৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code