বাড়িওয়ালাকে হত্যা : একিই পরিবারের ৩ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬

বাড়িওয়ালাকে হত্যা : একিই পরিবারের ৩ জনের মৃত্যুদণ্ড

Manual3 Ad Code

images (2)

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : গাজীপুরের খাইলকুর এলাকায় এক বাড়িওয়ালাকে হত্যার দায়ে একই পরিবারের ৩ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে আরও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন।

Manual1 Ad Code

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ভরনাথপুর গ্রামের মুনসুর আলীর ছেলে সিদ্দিক ভাণ্ডারী, তার স্ত্রী আয়েশা বেগম ও তাদের ছেলে মুরাদ হোসেন ওরফে তারেক।

২০০৮ সালের ১৫ মে সাবিহা বেগম নামে এক বাড়িওয়ালাকে শ্বাসরোধ করে হত্যার দায়ে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ এর বিচারক ফজলে এলাহী ভূঁইয়া বুধবার (৩ আগস্ট) এ মৃত্যুদণ্ডাদেশ দেন।

গাজীপুর কোর্ট পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, গাজীপুর মহানগরীর খাইলকুর এলাকার জমির হোসেনের পাশের বাড়িতে উক্ত আসামিরা ভাড়া থাকতো। ২০০৮ সালের ১৪ মে বিকালে আসামিরা পরস্পর যোগসাজশে জমির হোসেনের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। জমির হোসেনের স্ত্রী সাবিহা বেগম আলমারী থেকে স্বর্ণালংকার বের করার সময় তাদের দেখে ফেলে। এ কারণে আসামিরা সাবিহাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় জমির হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে সিদ্দিক ভাণ্ডারী, তার স্ত্রী আয়েশা বেগম ও তাদের ছেলে মুরাদ হোসেন ওরফে তারেকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code