বিএসএফ’র গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ হস্তান্তর কাল

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জুন ২০, ২০১৬

বিএসএফ’র গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ হস্তান্তর কাল

Manual3 Ad Code

download (4)সুরমা মেইল নিউজ : চাঁপাইনবাবগঞ্জের চারালডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্য়ায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই বাংলাদেশির লাশ মঙ্গলবার হস্তান্তর করা হবে বলে জানা গেছে। সোমবার চাঁড়ালডাঙ্গা সীমান্তে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ৪৩বিজিবির অধিনায়ক লে. কর্ণেল জাহিদ হাসান জানান, সিদ্ধান্ত মোতবেক বিকেল ৪টায় কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক বসে। বিকেল পৌনে ৬টার দিকে বৈঠকটি শেষ হয়। বৈঠকে বিএসএফের গুলিতে নিহত ২ জনের লাশের ছবি দেখে তাদের পরিচয় নিশ্চিত হয়েছি। নিহত ২ জনই বাংলাদেশি। আমরা ঘটনাস্থলও পরিদর্শন করেছি। নিহতদের লাশ ভারতীয় পুলিশের কাছে রয়েছে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সকালে লাশ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হবে বলেও তিনি জানান।
নিহতরা হলেন উপজেলার চারালডাঙ্গা গ্রামের মৃত দাউদ আলীর ছেলে জবদুল ভাদু (৩০) ও বেগপুর গ্রামের হুকমত আলীর ছেলে ভুট্টো (২৯)
উল্লেখ্য, রবিবার রাত ২টার দিকে চারালডাঙ্গা সীমান্তের ওপারে ভারতের অনুরাধাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে দুই বাংলাদেশি মারা যান।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code