বিএসএফের গুলি-ককটেল হামলায় ৪ বাংলাদেশি আহত

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৬

বিএসএফের গুলি-ককটেল হামলায় ৪ বাংলাদেশি আহত

Manual3 Ad Code

45c8a260023460f6375f73a2c9dfe08d-56d5951c5041dসুরমা মেইল ডেস্ক :: কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলি ও ককটেল হামলায় চার বাংলাদেশী যুবক আহত হয়েছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এনিয়ে ওই সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। বিজিবি ও বিএসএফ উভয় পক্ষ টহল জোড়দার করে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

Manual3 Ad Code

রৌমারী সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার শাহ-আলম জানান, ওই এলাকার নওদাপাড়া গ্রামের ১২-১৩ জন যুবক সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬৩ ও ১০৬৪ এর মাঝামাঝি নো-ম্যান্স ল্যান্ডে যায় ভারতীয়দের পাচার করে দেয়া গরু আনতে। এ সময় ভারতের কুচনিমারী বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে বাংলাদেশের অভ্যন্তরে ৪-৫ রাউন্ড গুলি করে ও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে আহত হয় আনোয়ার হোসেনের পুত্র সাজু মিয়া (১৮), রেজাউল করিমের পুত্র রোকন উদ্দিন (২২), ফলুয়া করিমের পুত্র বাবলু মিয়া (২০) ও রুপচান্দের পুত্র মানিক (১৭)। আইনি জটিলতা এড়াতে সঙ্গীরা তাদের উদ্ধার করে গোপনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মঙ্গলবার সকালে। এ ঘটনায় ঐ সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

Manual1 Ad Code

গুলিবিদ্ধ রোকনের পিতা রেজাউল করিম স্বীকার করেন, তার পুত্র বিএসএফের গুলিতে আহত হয়ে এখন রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এর বেশী জানাতে রাজি হননি।

Manual1 Ad Code

এ ঘটনায় বিজিবি’র বাংলাবাজার বিওপি কমান্ডার নায়েক সুবেদার আবু শহীদ বলেন, ঘটনা জানার পর থেকে ঐ সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code