বিজেপি ছাড়ার পরপরই তৃণমূলের মঞ্চে শ্রাবন্তী

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২১

বিজেপি ছাড়ার পরপরই তৃণমূলের মঞ্চে শ্রাবন্তী

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক : কার্যত জল্পনার অবসান। তৃণমূলের অনুষ্ঠানে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোমবার বাসন্তীতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের একটি কর্মিসভায় দেখা গেল তাকে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন অভিনেত্রী।

 

Manual2 Ad Code

এক সময় তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে একুশের ভোটের আগেই গত পয়লা মার্চ গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। বেহালা পশ্চিম কেন্দ্রের প্রার্থীও হন। বিপক্ষে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট তৃণমূল নেতা। বিজেপির এই প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তুষ্ট ছিলেন অনেকেই। যদিও তাতে গুরুত্ব দেয়নি দল। শ্রাবন্তীর প্রচারে এসেছিলেন খোদ অমিত শাহ। কিন্তু তাতেও লাভ হয়নি।

 

বিধানসভা নির্বাচনে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বিপুল ভোটে পরাজিত হন শ্রাবন্তী। তারপর থেকে আর বিজেপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি অভিনেত্রীকে।

 

Manual1 Ad Code

শেষমেশ নভেম্বরের শুরুতে টুইটে দলত্যাগের কথা জানান শ্রাবন্তী। দলত্যাগের কারণ হিসেবে তিনি লিখেছিলেন, যে দলের হয়ে গত বিধানসভা নির্বাচনে লড়েছিলাম, সেই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। বাংলার জন্য তাদের উদ্যোগ ও আন্তরিকতার অভাব দেখেই এই সিদ্ধান্ত। যা উসকে দিয়েছিল দলবদলের জল্পনা। সেই সময় অভিনেত্রী জানিয়েছিলেন, সময়েই সবটা জানা যাবে।

Manual6 Ad Code

 

সোমবার সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। এদিন বাসন্তীতে তৃণমূলের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত হন শ্রাবন্তী। ছিলেন সায়ন্তিকাসহ অন্যান্য তৃণমূল নেতা-নেত্রীরা। এদিন তাদের উপস্থিতিতেই নতুন করে তৃণমূল পরিবারের সদস্য হলেন শ্রাবন্ত্রী।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code