বিপুল পরিমাণ অর্থ আত্মসাত : কৃষি ব্যাংকের ডিজিএম গ্রেফতার

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৭

বিপুল পরিমাণ অর্থ আত্মসাত : কৃষি ব্যাংকের ডিজিএম গ্রেফতার

Manual7 Ad Code

বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম ইকবাল হোসেন মোল্লাকে (৬০)  ৪৯ কোটি ২৬ লাখ ২৪ হাজার ৯৭৫ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক উপপরিচালক সামছুল আলমের নেতৃত্বে একটি টিম শুক্রবার দিনগত রাত দুইটার দিকে তাকে গ্রেপ্তার করে। এর আগে ইকবাল হোসেনের বিরুদ্ধে চলতি বছরের ৪ আগস্ট মামলা করে দুদক। দুদকের উপপরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে এই মামলা করেন।

ওইদিনই এ মামলার আসামি ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জসিম আহমেদকে গ্রেপ্তার করা হয়। মামলার বাকি পাঁচ আসামি হলেন, মেসার্স রোজবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হজরত আলী, কৃষি ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) আবুল হোসেন ও গোলাম রসুল, সাবেক এজিএম সারোয়ার হোসেন, সাবেক ডিজিএম ও শাখা ব্যবস্থাপক জুবায়ের মনজু।

Manual6 Ad Code

মামলার অভিযোগপত্রে বলা হয়, ভুয়া মর্টগেজ প্রদান এবং ডকুমেন্ট সৃজন করে একোমডেশনের মাধ্যমে ঋণের নামে বাংলাদেশ কৃষি ব্যাংক, কাওরানবাজার শাখা থেকে ফান্ডেড এবং নন-ফান্ডেড মিলিয়ে মোট ৪৯ কোটি ২৬ লাখ ২৪ হাজার ৯৭৫ টাকা আত্মসাৎ করা হয়। আর কাজটি কৃষি ব্যাংকের ডিজিএম ইকবাল হোসেনের যোগসাজশে করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code