বিপ্লবী কবি তুমি

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৩

বিপ্লবী কবি তুমি

Manual6 Ad Code

ধলগ্রামে জেগে আছো বিপ্লবের বিন
জয়তু বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম,
বিপ্লবী কবি তুমি বাংলার জমিন
গানে গীতে মিশে আছো জ্ঞানে-গুণে অসীম।

Manual8 Ad Code

 

রবীন্দ্র-নজরুল-জীবনানন্দের ধারায় নাম আসে
লালন হাছন করিমের উচ্চারণ বাংলার পাশে,
করিম তো মরেনি করিম তো জীবন্ত
এপার ওপার বাংলায় বাউলরা অনন্ত।

Manual2 Ad Code

 

জনকের সাথে হলো বাউলদের সাক্ষাৎ
সাংস্কৃতিক দল নিয়ে করিম করলেন বিশ্বমাত্,
আউল-বাউল-ফকিরেরা মানবতার ধারক
ষড়যন্ত্র চুর্ণ করে করিম পেলেন একুশে পদক।

 

Manual7 Ad Code

করিমের কথা বলি ফেব্রুয়ারির এ’দিনে
রফিক-জব্বার ভাষা শহীদেরা অমর বাঙালীর মনে।

লেখক : সুনির্মল সেন- (সাংবাদিক ও মানবাধিকারকর্মী)


 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code