বিশেষ অভিযানে গ্রেফতার ৬১ , মাদক-ককটেল উদ্ধার

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৬

বিশেষ অভিযানে গ্রেফতার ৬১ , মাদক-ককটেল উদ্ধার

Manual6 Ad Code

download (4)

সুরমা মেইল ডেস্ক :: চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে মাদকদ্রব্য, জালনোট ও ককটেল সহ ৬১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।একই সময়ে ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে ৭৪৮টি গাড়ির মালিক-চালকের বিরুদ্ধে মামলা করা হয়। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নগর পুলিশ ৭ হাজার ৫৫৫ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সংক্রান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা হয়েছে।

Manual7 Ad Code

অন্যদিকে চকবাজার থানা পুলিশ ৩৪ হাজার টাকার জালনোট, ডবলমুরিং থানা পুলিশ চারটি ককটেল, একটি চাপাতি, চারটি মোবাইল, একটি প্রাইভেট কার উদ্ধার করে। অন্যদিকে সবমিলিয়ে ২৪ ঘণ্টায় ৬১ জন আসামিকে গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

এছাড়া অভিযান চালিয়ে নগর গোয়েন্দা পুলিশ ১৫ জন ভিকটিমকে উদ্ধার করে।

Manual5 Ad Code

এদিকে নগর এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের কারণে ট্রাফিক বিভাগ ২৪ ঘণ্টায় ৭৪৮টি মামলা করেছে। এর মধ্যে সিএনজি সংক্রান্ত মামলার সংখ্যা ২১২টি। পাশাপাশি একই সময়ে কাগজপত্র বিহীন ৩৮টি গাড়ি আটক করা হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code