বিয়ে করেই দুই সন্তানের মা মাহি!

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১

বিয়ে করেই দুই সন্তানের মা মাহি!

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগেই ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি জানিয়েছিলেন ১৩ সেপ্টেম্বর তিনি একটা ‘সারপ্রাইজ’ দেবেন! আর এদিন রাত ১২টার কিছুক্ষণ পরই সামাজিক মাধ্যমে দ্বিতীয় বিয়ের জানান দেন তিনি। এর মাধ্যমে তার বিয়ে নিয়ে ছড়ানো গুঞ্জনও সত্যি যেন সত্যি হয়।

 

Manual2 Ad Code

ফেসবুকে দেওয়া ওই পোস্টে মাহি বিয়ের কাবিনের ছবি আপলোড করেন। যেখানে দেখা যাচ্ছে বিয়ের মঞ্চে বর ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের পাশে বসে আছেন কনে মাহি। অভিনেত্রীর কাছ থেকে কাবিননামায় স্বাক্ষর নেওয়া হচ্ছে।

 

Manual1 Ad Code

ক্যাপশনে মাহি লিখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মি: আমাদের বিবাহ সম্পন্ন হলো।’ এর আগের সব কথা আসলেই গুজব ছিলো উল্লেখ করে মাহি সবার দোয়াও কামনা করেন।

 

জানা গেছে, মাহির বরের নাম কামরুজ্জামান সরকার রকিব। তবে তিনি রকিব সরকার নামেও পরিচিত। তার বাড়ি গাজীপুরে। সদ্য বিয়ে করা স্ত্রী চিত্রনায়িকা মাহিকে নিয়ে তিনি সেখানেই আছেন। রকিব সরকার বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য। এছাড়াও ‘সনি রাজ কার প্যালেস’ নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

 

এদিকে গণমাধ্যমে এসেছে, রকিব সরকারের প্রথম সংসারে দুই সন্তান রয়েছেন। ফলে বিয়ে করেই দুই সন্তানের মা হয়ে গেছেন মাহিয়া মাহি! রকিবের সেই দুই সন্তানের একটি ছেলে একটি মেয়ে। ছেলের নাম সোয়াইব, মেয়ের নাম সাইয়ারা। তবে মাহির বর্তমান স্বামীর সঙ্গে তার প্রথম স্ত্রীর ডিভোর্স হয়েছে কিনা সেটি এখনও জানা যায়নি।

Manual7 Ad Code

 

উল্লেখ্য, ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়িকা। কিন্তু গত ২৩ মে রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান মাহি। লেখেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা।’

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code