বিয়ে সেরেছেন সৃজিত-মিথিলা, যাচ্ছেন মধুচন্দ্রিমায়

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯

বিয়ে সেরেছেন সৃজিত-মিথিলা, যাচ্ছেন মধুচন্দ্রিমায়

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক : আজ (শনিবার) মধুচন্দ্রিমায় সুইজারল্যান্ড যাচ্ছেন সৃজিলা-মিথিলা। সেখানে মধুচন্দ্রিমার পাশাপাশি জেনেভায় একটি বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডির রেজিস্ট্রেশন করবেন। সব মিলিয়ে সুইজারল্যান্ডে এক সপ্তাহ থাকবেন তাঁরা।

 

শুক্রবার (০৬ ডিসেম্বর) সব জল্পনার অবসান ঘটিয়ে সন্ধ্যায় বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক মিথিলাকে বিয়ে করেন ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। দক্ষিণ কলকাতায় সৃজিত মুখার্জির বাসায় ঘরোয়াভাবে তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়।

 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিথিলার বাবা-মা, ভাইবোন এবং সৃজিতের পরিবারের মানুষজন। আরও ছিলেন এই দুই তারকার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু, তাঁর সবাই চলচ্চিত্রের খুব পরিচিত মুখ।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

গতকাল বিয়ের জন্য মিথিলা নিজেই সেজেছেন। বিয়েতে তিনি জামদানি শাড়ি পরেছেন আর সৃজিত পরেছেন পাজামা, পাঞ্জাবি ও জহরকোট।

 

মিথিলা জানিয়েছেন, মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে গত মঙ্গলবার তিনি কলকাতায় গিয়েছেন। পরে গেছেন মিথিলার বাবা-মা, ভাইবোন। মেয়ের হবু জামাইয়ের জন্য তাঁর বাবা কী উপহার নিয়ে গেছেন? মিথিলা বললেন, ‘উপহার দেওয়া-নেওয়া তো অনেক দিন আগে থেকেই হচ্ছে। কিছুদিন আগে সৃজিত ঢাকা গিয়েছিল। তখনো ওর জন্য অনেক কেনাকাটা হয়েছে। এবার আসার সময় আব্বু চারটি ইলিশ মাছ এনেছেন। প্রতিটির ওজন ২ কেজি। এখানে সবাই পদ্মার ইলিশের দারুণ ভক্ত।’

 

সৃজিত আর মিথিলা বিয়ে নিয়ে কবে থেকে ভাবছেন? মিথিলা বললেন, ‘অনেক দিন থেকেই কথা হচ্ছে। আসলে এগুলো আমরা সবাইকে জানাতে চাইনি। বিষয়টা একেবারেই আমাদের ব্যক্তিগত।

 

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাঁদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। তাঁদের একমাত্র সন্তান আইরা এখন মিথিলার কাছেই আছে। অন্যদিকে সৃজিতের ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ ছিল সিঙ্গেল।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

মিথিলা এখন ব্র্যাকে কর্মরত আছেন। তিনি ব্র্যাকের আরলি চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিভাগের প্রধান।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code