সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২২
খেলাধুলা ডেস্ক :
চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে শীতকালীন অলিম্পিক গেমস। এ আসর চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে ১০৯টি আলাদা ইভেন্টে প্রতিযোগিতা করছেন প্রায় তিন হাজার অ্যাথলেট।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) চীনে করোনা সম্পর্কিত কঠোর বিধিনিষেধ ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই উদ্বোধন করা হয়েছে শীতকালীন অলিম্পিক। আর এর মধ্যে দিয়ে বেইজিংই একমাত্র শহর হলো, যেটি গ্রীষ্মকালীন ও শীতকালীন দুই অলিম্পিকেরই স্বাগতিক হয়েছে।
যেখানে অলিম্পিক ইভেন্টগুলো হচ্ছে সেখানে বরফের যে ঢাল তার বেশিরভাগই মানুষের তৈরি। ভেতরে যে বরফের প্রতিযোগিতার রিংক তৈরি করা হয়েছে, সেখানে বরফ যাতে না গলে তার জন্য হিমশীতল পরিবেশ তৈরি করা হয়েছে।
বেইজিং শীতকালীন অলিম্পিক সবার জন্য উন্মুক্ত নয়, কেবল ক্ষমতাসীন কম্যুনিস্ট পার্টির সদস্য ও সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলোর কর্মচারীরা আমন্ত্রিত অতিথি হিসেবে ইভেন্ট দেখতে পারবেন। তবে অলিম্পিক স্টেডিয়ামে ঢোকার জন্য তাদের করোনা পরীক্ষা ও কঠোর বিধিনিষেধ মেনে চলতে হবে। আর উৎসাহী সাধারণ মানুষকে খেলা দেখতে হবে টিভির পর্দায়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি