সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের এনডিসি আল-ইমরান জানান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম সকালে বিভাগীয় টাস্কফোর্সের সভায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান। সেখানে সকাল ১০টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সারা জেলায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যু সংবাদ শুনে শত শত মানুষ তার সরকারি বাসভবনে ভিড় করছেন।
উল্লেখ্য, গোপালগঞ্জ জেলার অধিবাসী মো. জাহিদুল ইসলাম চলতি বছরের ২৬ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
Design and developed by ওয়েব হোম বিডি