সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি আসনের সব ক’টি থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাকের পার্টির প্রার্থীরা।
রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয় মনোনয়ন প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িছেন তারা। একজন দেশের বাহিরে থাকায় অনলাইনের মাধ্যেমে চিঠি পাঠিয়ে প্রত্যাহার করেন।
এরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া -১ আসনে জকের পার্টির মনোনিত প্রার্থী মোঃ জাকির হোসেন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোঃ জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মোঃ সেলিম কবির, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে জমসেদ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে আব্দুল আজিজ।
(সুরমামেইল/লিমন আহমদ/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি