ভাত খাওয়ার পর যা যা করা বারণ…

প্রকাশিত: ৪:২১ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৬

ভাত খাওয়ার পর যা যা করা বারণ…

Manual5 Ad Code

download (1)

স্বাস্থ্য ডেস্ক : একটু সতর্ক হলেই ভুলগুলো শুধরানো যায়। আর ভুলগুলো শুধরাতে পারলে শারীরিক অনেক সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। তো আসুন দেখি ভাত খাওয়ার পর যা খাওয়া ও করা ঠিক নয়।

Manual7 Ad Code

  • ভাত খাওয়ার পরপরই পেট ভরে পানি খাবেন না। তাতে পাকস্থলির সমস্যা ও পরিপাকের সমস্যা হতো পারে।
  • ভাত খাওয়ার পরপরই দুধ চা খাবেন না। এতে খাবার হজম হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগবে।
  • ভাত খাওয়ার পরপরই কোনো ফল খাবেন না। এতে গ্যাষ্টিকের সমস্যা হবে। ভাত খাওয়ার এক থেকে আধ ঘণ্টা আগে বা পরে ফল খেতে পারবেন।
  • ভাত খেয়ে উঠেই ধূমপান করবেন না। খাওয়ার পরপরই একটি সিগারেট খাওয়া মানে অন্য সময়ে ১০টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি।
  • ভাত বেশি খাওয়া হয়ে গেছে? এ সময় একটু স্বস্তির জন্য বেল্ট বা কোমরের বাঁধন লুজ করবেন না। এতে মারাত্মক ক্ষতি হতে পারে। এমনকি অন্ত্রনালি পেঁচিয়ে বা ব্লক হয়ে যেতে পারে।
  • ভাত খাওয়ার পরপরই গোসল করবেন না। এতে শরীরে রক্ত সঞ্চালনের মাত্রা বেড়ে যায় এবং খাদ্য পরিপাকে সমস্যা হয়।
  • দিনের বেলা ভাত খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না। ১০-১৫ মিনিট একটু হাঁটাহাঁটি করুন তারপর প্রয়োজন হলে শুয়ে পড়ুন। আর রাতে ভাত খাওয়ার আধা ঘণ্টার মধ্যে কখনো ঘুমাতে যাবেন না।

কাজগুলো মেনে চলা অনেক সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটু সচেতন হলেই অনেক ভাল থাকতে পারি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code