সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ণ কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ সাঃ কে কটুক্তির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে যুব ও ছাত্র হিযবুল্লাহ ঠাকুরগাঁও শাখার আয়োজনে রোববার দুপুরে জেলার রুহিয়া চৌরাস্তায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবারই তারা মুসলিম উম্মার নয়নমণি হযরত মোহাম্মদ সাঃ কে কটুক্তি করে তাকে অপমান করে বিশ্বের মুসলমানদের আঘাত করে। এবার যদি এই পুরোহিত রামগিরি মহারাজ কুলাঙ্গারে শাস্তির ব্যবস্থা না করে তাহলে লংমার্চ হবে ভারতে। ভারত সবসময় মুসলমানদের ধর্মের উপর আঘাত হানে, তারা মুসলমানদের উপর বর্বর হত্যাকান্ড চালায়, তারা মসজিদ ভেঙে মন্দির তৈরি করে। বিশ্বের বুকে সবচেয়ে বড় গনতান্ত্রিক দেশ ভারত, তাহলে তারা কেন মুসলমানদের প্রতি এমন আচরন করে।
বক্তারা হুশিয়ার দিয়ে বলেন, অতি শিগগিরই যেন এই সাংসদকে অপসারন করে তার শাস্তির ব্যবস্থা করেন, তা না করা হলে এবার প্রতিবাদ হবে রক্ত দিয়ে।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা শাখার জামায়াতে যুব ও ছাত্র হিযবুল্লাহর সভাপতি মাওলানা সুফি আবদুল গনি, মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, মহিউল ইসলাম, খাদেমুল ইসলাম সহ আরো অনেকে।
(সুরমামেইল/এমআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি