সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৬
সুরমা মেইল ডেস্ক : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় আছমা আক্তার মীম (১৯) নামে এক মাদ্রাসাছাত্রীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া জহিরকোণা এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
আছমা আক্তার একই এলাকার আনোয়ারুল হকের মেয়ে। তিনি স্থানীয় কওমি মাদ্রাসার ছাত্রী।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী জানান, আছমা রাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে পরিবারের লোকজন বাড়ির পাশের বাঁশ বাগানের কাছে আছমার গলা কাটা মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আছমার মৃতদেহ উদ্ধার করে।
পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি