মানিকগঞ্জে বিএনপি নেতার নামে মিথ্যা-বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৪

মানিকগঞ্জে বিএনপি নেতার নামে মিথ্যা-বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

Manual3 Ad Code

মানিকগঞ্জ :
মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. মো: ইউসুফ আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠন ও সর্বস্তরের জনগন।

Manual6 Ad Code

 

বৃহস্পতিবার বেলা ১১ টার সময় বানিয়াজুরী বাসস্টান্ড এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। উক্ত সমাবেশে মো: ফেরদৌস হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, থানা শ্রমিক দলের যুগ্ন সাধারন সম্পাক লুৎফর হোসেন, থানা যুব দলের যুগ্ন আহব্বায়ক তারিকুল ইসলাম নাইম, ইউপি যুবদলের সভাপতি সুজন মিয়া, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক নান্নু, সাবেক জেলা ছাত্র দলের যুগ্ন সাধারন সম্পাদক মামুন, জনিসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

 

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ে বিএনপির ভাবমুর্তি নষ্ট করার জন্য আওয়ামীলীগের সুবিধাভোগী দোসররা এবং আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সক্রিয় কর্মী এবং মাদক সম্রাট সায়েদুর রহমান বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতির নামে মিথ্যা সংবাদ প্রচার ও প্রকাশনা করছে। বিগত সরকারের আমলে আওয়ামীলীগের নেতাকর্মীর সাথে আতাত করে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের উপর জুলুম অত্যাচার করে আসছে। তারই ধারাবাহিকতায় ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. মো: ইউসুফ আলীকে হেয় প্রতিপন্ন করার জন্য ডিস ব্যবসায়ী মালিক সেজে মিথ্যা অভিযোগ তৈরী করে সাংবাদিকদের দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে। তিনি অন্যের চলমান ডিস লাইনের সংযোগ কর্তন করিয়া নতুন সংযোগের জন্য এলাকার সাধারন জনগনের নিকট হতে গনস্বাক্ষর নেয়। তিনি এই গনস্বাক্ষরকে পুঁজি করে জেলা বিএনপির সভাপতি/সাধারন সম্পাদক, জেলা দায়িত্ব প্রাপ্ত সেনাবাহীনির অফিসার ও জেলা পুলিশ সুপার বরাবর এ্যাড. মো: ইউসুফ আলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে।

Manual3 Ad Code

 

এসময় বক্তারা আরো বলেন, এ্যাড. মো: ইউসুফ আলীর বিরুদ্ধে যে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং কথিত ডিস ব্যবসায়ী সায়েদুর রহমানের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানাই।

 

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code