মান্না চলে যাওয়ার ১৩ বছর আজ

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১

মান্না চলে যাওয়ার ১৩ বছর আজ

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক এসএম আসলাম তালুকদার। রূপালি পর্দায় মান্না নামেই পরিচিত তিনি। তিনি ২০০৮ সালের আজকের এই দিনে সবাই ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। আজ তার ১৩ তম মৃত্যুবার্ষিকী।

Manual2 Ad Code

 

মান্নার মৃত্যু শোক আজও বয়ে বেড়াচ্ছেন তার স্বজন ও কোটি ভক্তরা। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মান্না স্মরণে দোয়া ও কোরআন খতমের আয়োজন করেছেন মান্নার স্ত্রী শেলী মান্না। এছাড়া মান্নার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মান্না ফাউন্ডেশন’র উদ্যোগে মিলাদ মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও মান্নাকে বিশেষভাবে স্মরণ হচ্ছে।

Manual7 Ad Code

 

এ বিষয়ে মান্নার সহধর্মিণী শেলী মান্না বলেন, করোনার কারণে এবার সীমিত পরিসরে কর্মসূচি পালন করা হবে। মান্নার কবর জিয়ারত ও দোয়া মাহফিল হবে।

Manual3 Ad Code

 

মান্না তার জীবদ্দশায় অনেক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- সিপাহী, যন্ত্রণা, অমর, পাগলী, ত্রাস, লাল বাদশা, আম্মাজান, আব্বাজান, রুটি, অন্ধ আইন, স্বামী-স্ত্রীর যুদ্ধ, অবুঝ শিশু, মায়ের মর্যাদা, মা-বাবার স্বপ্ন, হৃদয় থেকে পাওয়া ইত্যাদি।

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code