সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, মে ২৪, ২০২১
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি পাঁচ বছরের মাথায় দাম্পত্য জীবনের ইতি টানলেন। ২০১৬ সালের ২৫ মে ব্যবসায়ী সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে জমকালো আয়োজনের মাধ্যমে বিয়ে করেন তিনি।
মাঝে ভালোই চলছিলো তাদের দাম্পত্য জীবন। কিন্তু শনিবার (২২ মে) রাতে সবাইকে অবাক করে নিজের সোশ্যাল মিডিয়ায় দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন ঢাকাইয়া চলচ্চিত্রের এই নায়িকা। তবে কী কারণে আর কবে বিচ্ছেদ হয়েছে এ ব্যাপারে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, দু’জনের সম্মতিতেই বিচ্ছেদের সিদ্ধান্ত আমরা নিয়েছি। কিন্তু এখনো আইনি প্রক্রিয়ায় তারা যাননি বলে জানান অপু।
তবে, সোমবার হিসাব যেনো সব পাল্টে গেলো। দেশীয় এক গণমাধ্যমকে মাহি বলেন, প্রায় দুই বছর আগে আমাদের বিচ্ছেদ হয়েছে। কিন্তু এ ব্যাপারটা দুই পরিবার ছাড়া আর কেউই জানতেন না। অপু সম্পর্কটা ধরে রাখতে চাচ্ছিলো এবং কেউ যাতে না জানে সেটাও চাচ্ছিলো। সব কিছু ঠিক হয়ে যাবে এই ভেবেই এতদিন ছিলাম।
কিন্তু দু’বছর আগে বিবাহবিচ্ছেদ হলেও মাহি এতদিন তার সাবেক স্বামী অপুর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতেন এবং একই সঙ্গে থাকতেন।
বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মাহি বলেছিলেন, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার থেকে আমি আলাদা হয়ে গেছি। এর বেশি কিছু বলার নেই।
Design and developed by ওয়েব হোম বিডি