মাহি বললেন- ‘তাদের জন্য আমার অন্তর ভরা অভিশাপ’

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩

মাহি বললেন- ‘তাদের জন্য আমার অন্তর ভরা অভিশাপ’

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক :
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। অভিনয়ের চেয়ে সংসার নিয়েই এখন অধিক ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব এই নায়িকা। ব্যক্তিগত ও কাজ সংক্রান্ত নানা তথ্য এ মাধ্যমে শেয়ার করে থাকেন তিনি। এবার ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝারলেন ‘অগ্নি’খ্যাত এই অভিনেত্রী।

 

লেখার শুরুতে মাহিয়া মাহি বলেন, ‘আমি কোনোদিন কাউকে সজ্ঞানে অভিশাপ দিইনি। সবসময় আমার শত্রুদের জন্য আল্লাহর কাছে হেদায়েত চেয়েছি। বিনিময়ে শত্রুদের খুব করুণ পরিণতি দেখেছি। আলহামদুলিল্লাহ। কিন্তু এই তাবৎ দুনিয়াতে দুইটা প্রাণী আছে যারা দেখতে অবিকল মানুষের মতোই; তাদের জন্য আমার অন্তর ভরা অভিশাপ।’

Manual8 Ad Code

 

শেষ সেজদায়ও আল্লাহর কাছে দুই ব্যক্তির কঠিন পরিণতি দেখতে চাইবেন মাহি। তা উল্লেখ করে তিনি বলেন, ‘এই ছোট্ট জীবনে আমার কোনো একটা ভালো কাজ আল্লাহ যদি কবুল করে থাকেন, তাহলে সেই ভালো কাজের বিনিময়ে সৃষ্টিকর্তার কাছে মৃত্যু পর্যন্ত শেষ সেজদাতেও আমি ওই দুজনের কঠিন পরিণতি দেখতে চাইব। আমি জানি, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে খালি হাতে ফেরত দেবেন না। যারা অন্যের হক নষ্ট করে জায়নামাজে আল্লাহকে খোঁজেন, তারা আর যাই হোক আল্লাহকে পাবেন না।’

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

মাহি তার এই লেখাটা টাইমলাইনে রেখে দিয়েছেন। যেদিন তাদের কঠিন পরিণতি দেখবেন সেদিন লেখাটি আবার শেয়ার করবেন বলেও জানান তিনি।

 

তবে ‘রহস্যময়’ দুজন ব্যক্তির বিষয়ে কোনো তথ্য জানাননি মাহি। এমনকী তাদের সঙ্গে তিক্ততা কী নিয়ে সে ব্যাপারেও স্পিকটি নট মাহি।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code