মা মজেছেন কিরণ মালায়, মেয়ে মরল আগুনে

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৬

মা মজেছেন কিরণ মালায়, মেয়ে মরল আগুনে

Manual4 Ad Code

Kiranmala20160820145033-300x200

সুরমা মেইল ডেস্ক :: ভারতীয় টিভি সিরিয়াল ’কিরণমালা’ দেখতে গিয়ে এক মেয়েকে হারিয়েছেন তার মা। আরেক মেয়েও মৃতপ্রায়। এই নির্মম ঘটনা ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার চকহরিপুর গ্রামে। শুক্রবার রাত সাড়ে ৮ টায় দরিদ্র খলিলুর রহমানের স্ত্রী বাড়ির পাশের একটি দোকানে দল বেঁধে ’কিরণমালা’ দেখতে গিয়েছিলেন। এ সময় তার দুই মেয়ে সায়মা (১০) ও ঋতুকে (৭) ঘরে আটকে রেখে যান। আর সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়।

Manual4 Ad Code

রাত পৌনে নয়টার দিকে হঠাৎ করে খলিলুর রহমানের ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। সে সময় ঘরে ঘুমিয়ে থাকা বড় মেয়ে সায়মা টের পেয়ে জানালা দিয়ে বেরিয়ে আসতে পারলেও বেরোতে পারেনি ওর ছোট বোন ঋতু।

Manual8 Ad Code

সায়মা বাইরে গিয়ে চিৎকার করতে থাকলেও তার মা কিরণমালা দেখতে মগ্ন ছিল। পরে খোকসা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে ঋতুর ভষ্মীভুত মরদেহ উদ্ধার করে। বড় বোন সায়মার শরীরের অর্ধেকের বেশি দগ্ধ হয়েছে। তাকে প্রায় অর্ধমৃত অবস্থায় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অগ্নিকান্ডে শিশুর মৃত্যুর খবর শুনে সেখানে তাৎক্ষনিকভাবে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেবেকা খান। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code