‘মিস ওয়ার্ল্ড’ স্থগিত, কারোনায় আক্রান্ত ১৭ সুন্দরী

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২১

‘মিস ওয়ার্ল্ড’ স্থগিত, কারোনায় আক্রান্ত ১৭ সুন্দরী

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :
মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতায় হানা দিয়েছে করোনা। ইভেন্টে অংশ নেওয়া ভারতীয় প্রতিযোগী মনসা বারাণসীসহ করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ সুন্দরী। আয়োজকরা ‘মিস ওয়ার্ল্ড’ স্থগিত ঘোষণা করেছেন।

 

Manual8 Ad Code

ক্যারিবিয় দেশ পুয়ের্তো রিকোতে এবারের মিস ওয়ার্ল্ডের ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার। কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় স্থগিত ঘোষণা করা হয়েছে এ আয়োজন।

Manual3 Ad Code

 

মিস ওয়ার্ল্ড বিউটি পেজেন্টের সোশ্যাল মিডিয়া পেজে বলা হয়েছে, প্রতিযোগীদের মধ্যে করোনা সংক্রমণের কারণে মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ ফিনালে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

এতে বলা হয়, তিন মাস পর আবারও আয়োজন করা হবে মিস ওয়ার্ল্ডের ফিনালে। করোনা আক্রান্ত প্রতিযোগীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের চিকিৎসায় সবধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষে। কোয়ারেন্টাইন পিরিয়ড অতিক্রান্ত হলে প্রতিযোগীরা চাইলে পুয়ের্তো রিকো থেকে নিজের দেশেও ফিরে আসতে পারবেন বলে জানানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code